• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

পিরোজপুরে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম

জনপ্রিয় সংবাদ / ১৫ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামে অতর্কিত হামলায় পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম করা হয়েছে। আহতরা হলেন হাসান খান(৬৫), বেলায়েত (৫২) এবং এনায়েত(৫০)। গুরুতর আহত অবস্থায় তিনজন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২ আগষ্ট) হাসপাতালে গিয়ে প্রতক্ষদর্শীদের বিবরনে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯ টার সময় স্থানীয় চর গাজীপুর গোড়া খাল নামক স্থানে তিন রাস্তার মোড় (ফোরকানের দোকানের সামনে) স্থানীয় ইলিয়াস মেম্বারের ঘনিষ্ট আ: রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুলসহ জিআই পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। অভিযুক্তদের মধ্যে অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং পদধারী এমনটাই জানিয়েছেন আহতদের আত্নীয় স্বজনরা। বর্তমানে আহতদের আত্নীয় স্বজনদের ও হুমকি দেয়া হচ্ছে। শনিবার সকালে স্থানীয় ইলিয়াস মেম্বার আহতদের হাসপাতালে দেখতে গেলে উপস্থিত স্থানীয়রা তাকে এ ঘটনার জন্য দোষারোপ করে এবং তখন সেখানে উত্তেজনা পরিস্থিতির সৃর্ষ্টি হয়।

তখন উপস্থিত সাংবাদিকরা ইলিয়াস মেম্বারকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এলাকার নির্বাচিত জন প্রতিনিধি এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এ কথা বলে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ৭নং ওয়ার্ড দরিচর গাজীপুর বিএনপি সাবেক সভাপতি কাওসারুল আলম বাবু জানান, পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে পূনর্বাসন করার জন্য এ সব করা হচ্ছে। তদন্তে জানা গেছে, এর আগেও একই পদ্ধতিতে পরিকল্পিতভাবে এলাকায় বিভিন্ন সময় হামলা চালিয়ে এসব ঘটানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে।

২০২৫ সালের ১৮ মে তারিখে উপরেউল্লেখিত অভিযুুক্ত ব্যক্তিরা ওই এলাকার মো: নান্টু সিকদারকে একই কায়দার পিটিয়ে ও কুপিয়ে তার হাত ভেঙ্গে দেয়। এর আগে এলাকার বাচ্চু সিকদারের ওপর হামলার ঘটনা ঘটে।

পাড়েরহাট ইউনিয়নের বিএনপি সভাপতি মো: নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আমি খোজ খবর নিয়েছি এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক প্যাণেল চেয়ারম্যান আ: রাজ্জাক হাওলাদারকে বিষয়টি খোজ খবর নেয়ার জন্য বলা হয়েছে এবং তার পর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন,থানায় কোন মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ