• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জামায়াত আমির হাসপাতালে , খোঁজ নিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ১৭ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’

এতে আরও বলায়, ‘আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।’

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ