• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

কোচ-অধিনায়কের কণ্ঠে নতুনত্বের আভাস

জনপ্রিয় সংবাদ / ১৭ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইপর্বের পর ঘরের মাঠে সাফ অ-২০ টুর্নামেন্ট খেলেছে বাঘিনীরা। আগামী ২ আগস্ট এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে লাওস রওনা হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

উপলক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হয়। সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক আফঈদা খন্দকার।

তার ভাষ্যমতে, ‘আমরা সেখানে ভালো খেলে কোয়ালিফাই করার জন্যই যাচ্ছি। আমরা টানা খেলার মধ্যে আছি। সাফে সবাই গেম টাইম পেয়েছে। আমরা এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছি, তারা কিছুটা বিশ্রাম নিয়েই খেলেছি। ফলে তেমন ক্লান্তি নেই।’

সাম্প্রতিক সময়ে এএফসির বয়সভিত্তিক কোনো আসরে খেলেনি বাংলাদেশ। ফলে, আসন্ন এই টুর্নামেন্টের কঠিন গ্রুপে পড়েছে তারা। লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপে আসরের হট ফেভারিট দক্ষিণ কোরিয়াও রয়েছে। এছাড়া স্বাগতিক লাওসও ছেড়ে কথা বলবে না, সেই বিবেচনায় বাংলাদেশের জন্য কিছুটা সহজ প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। হট ফেভারিট কোরিয়া থাকায় সেরা তিন রানার্সআপে চোখ বাংলাদেশের।

এ নিয়ে কোচ জেমস পিটার বাটলার বললেন, ‘দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের (মহাদেশের) সেরা দল। নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে ও অনেক ভালো দল। আমাদের প্রথম ম্যাচ লাওসের সঙ্গে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐ ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই।’

অতীতে দুইবার এএফসি অ-১৬ নারী টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ। তবে অ-২০ আসরে সেই কীর্তি নেই। প্রায় ৬ বছর আগে এএফসি অ-১৯ নারী বাছাইয়ের ফলও পক্ষে কথা বলছে না। এমন এক প্রশ্নে কিছুটা রসিকতা করলেন বাংলাদেশ কোচ।

তিনি বললেন, ‘এটা ২০২৫ সাল, ২০১৯ নয়। আগে কি হয়েছে, সেটা দেখার বিষয় নয়। এ দেশে ইতিহাস নিয়েই মানুষ পড়ে থাকে বেশি। সামনে এগুতে হবে।’

বাংলাদেশের ম্যাচগুলো:

৬ আগস্ট লাওস
৮ আগস্ট তিমুরলিস্তে
১০ দক্ষিণ কোরিয়া
(লাও জাতীয় স্টেডিয়াম, ভিয়েনতিয়ান)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ