• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে নলছিটি মহিলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ / ১১২১ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নলছিটি প্রতিনিধি

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে নলছিটি মহিলা জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০জুলাই বিকাল ৪টায়
নলছিটি ইসলামিয়া মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা সেক্রেটারী হেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আসমা রহমান শিমু।
বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য হাফিজা হোসাইন এসময় শহীদ সেলিম তালুকদারের মা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে না পারলে শহিদের রক্ত বৃথা যাবে। আমরা তা হতে দিব না। বক্তারা বলেন ইনসাফপূর্ণ একটি সমাজ গড়াতে হবে আর তা ইসলামের মাধমেই সম্ভব।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে সত্যিকারের সোনার বাংলা গড়বো।

বক্তারা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সরকারকে ভূমিকা রাখার আহবান জানান |বিচার দ্রুত করা সহ জামাতের ৭দফা মানার আহবান জানান।

শহীদ সেলিম তালুকদারের মা যখন ছেলের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন তখন এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়


আপনার মতামত লিখুন :

One response to “জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে নলছিটি মহিলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত”

  1. কবির হোসেন says:

    খুব ভালো একটি সংবাদ প্রচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ সব সময় এধরনের সংবাদ প্রচার করবেন সামনের দিকে এগিয়ে যাবে কামনা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ