• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত,চাঁপাইনবাবগঞ্জ

জনপ্রিয় সংবাদ / ৩৪ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হায়দার।

এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন।
কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ বলেন, তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মাঝেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি প্রাণবন্ত করার স্বার্থে কলেজের কর্মচারীদের সহযোগিতাও ছিল অসামান্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ