• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম 

জনপ্রিয় সংবাদ / ১৩১ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ। বিশেষ আলোচক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান,  সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, নিউইয়র্ক মহানগর উত্তর এর বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান।

সভায় বক্তারা বলেন, বিএনপির সকল সদস্যদের সদস্য পদ নবায়ন করতে হবে এবং নতুন সদস্য ফরম বিতরণ করে যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। কোন ফ্যাসিবাদ বা আওয়ামীলীগ এর দোসর যাতে সদস্য না হতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। 

নিউইয়র্ক বিএনপি উত্তরের সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম বলেন, দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে নির্বাচন করবো।  তিনি রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ