• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

সড়ক দূর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

দৈনিক শিক্ষাপ্রতিদিন, নিজস্ব প্রতিবেদক / ১৩৬ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন
“আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথচলা” স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির ইছানীল স্কুল মোড়ে সড়ক দূর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় ইছানীল স্কুল সংলগ্ন ঝালকাঠি- পিরোজপুর মহাসড়কে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,

চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল স্কুল সংলগ্ন দুর্ঘটনা প্রবন সড়কে সাইড রেলিং ও ঝুঁকিপূর্ণ বাঁকা রাস্তা পাশের ডোবা ভরাট করে রাস্তা সোজা না করায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না।

উল্ল্যেখ্য, ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঝালকাঠি পৌর এলকার ইছানীলে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এবিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: সেলিম জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস।

ঝালকাঠি শহরের বাসন্ডা ব্রিজ অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২৫ জনের মতো যাত্রী ছিলো। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ