• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৪৬ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম মাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, বাছাইপর্বের শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা, ৬ রানে পরাজিত হয়েছে উইন্ডিজদের কাছে। তাইতো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখাতে চাইবে জ্যোতির দল।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের এই পর্বে স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ