• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতির অপসারন দাবিতে মানববন্ধন

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ১৩৬ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এর অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেয়। নবগঠিত সভাপতির পক্ষ থেকে কিছু লোকজন মানববন্ধনে বাঁধা দেওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয়দের বাঁধার মুখে তারা ব্যর্থ হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, এই বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু , ব্যরিষ্টার এসএম রইস হায়দার। বক্তারা বলেন, সৈয়দ জিয়াউল ইসলাম বিএনপির প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে নাম প্রস্তাব করিয়ে এডহক কমিটির সভাপতি হয়েছেন।

কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে পারেনি। তাই নবগঠিত এডহক কমিটির চার সদস্যের তিনজই পদত্যাগ করেছে। এজন্য সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এর অপসারন দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ