• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

প্রাথমিকের চাকরি হারানো শিক্ষকরা আগামী রোববার ‌‌‘মার্চ ফর জাস্টিস’ করবেন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৮৪ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশ পাওয়া প্রার্থীরা তাদের যোগদান করানোর দাবিতে টানা ২২ দিন আন্দোলন করছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ২২তম দিনে তারা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী- রোববার (২ মার্চ) থেকে তারা ঢাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি করবেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের অবস্থান কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা বলছেন, সরকারের আন্তরিকতার অভাবে আদালতের রায় তাদের বিপক্ষে গেছে। অতিদ্রুত রায় বাতিল করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

তাদের দাবি, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন, তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি, তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হয়েছে আগেই। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা ছিল। সব প্রক্রিয়া শেষ হলে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৩১ অক্টোবর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনকে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ করে।

কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীদের একটি রিট আবেদনের কারণে আদালতে সুপারিশ বাতিল করা হয় গত ৬ ফেব্রুয়ারি। আদালতের আদেশের পর লাগাতার এ কর্মসূচি শুরু হয় গত ৬ ফেব্রুয়ারি থেকেই।

লাগাতার এ আন্দোলনে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশি নির্যাতন ও বাধার পরদিন ১৭ ফেব্রুয়ারি মহাসমাবেশের ঘোষণা দেন। এরপরও পুলিশি বাধার মুখে পড়েন। লাঠিচার্জ ও জলকামানের কারণে অনেক প্রার্থী ও তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়েন। তারপরও আন্দোলন থেকে পিছু হটেননি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ