• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বাচ্চাকে স্পোর্টস থেকে নিয়ে আসার পথে বৃদ্ধ বাবার মৃত্যু-ঝালকাঠি

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ১১০ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
ঝালকাঠির রাজাপুরের বাঁশতলা নামক এলাকায় রাস্তা পারাপারের সময় ম‌োট‌র-বাইকের ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাঁশতলা এলাকার আহম্মেদ হাওলাদার এর ছেলে। স্থানীয়রা জানায় ছেলেকে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বাসায় নিয়ে আসার পথে বাচ্চা তার হাত ছেড়ে রাস্তার মধ্যে দৌড় দিলে তাঁকে বাঁচাতে গিয়ে তিনি দ্রুতগামী মটর বাইকের ধাক্কায় ছিটকে পরে যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আহত ব্যক্তিকে (শেবাচিম) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। রাজাপুর থানার (এসআই) গোবিন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ