• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নদীতে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু – ঝালকাঠি

কামরুজ্জামান সুইট ,ঝালকাঠি / ১৬০ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকার খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো: সোহেল খান(৩২) দপদপিয়া ইউনিয়নের গোহাইলকাঠি গ্রামের মুনসুর আলী খানের পুত্র ও দপদপিয়া এলাকার সুগন্ধা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। জানা যায়,মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন সোহেল। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সুগন্ধা অটো রাইস মিলের লেবার সর্দার মো.শহিদুল ইসলাম জানান, নিহত সোহেল খান দীর্ঘদিন ধরে মৃগী (নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ) রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে সুগন্ধা অটো রাইস মিল সংলগ্ন  খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে নদীতে পড়ে যান।এসময় তার মৃগী রোগের উপশম দেখা দিলে  তিনি অচেতন হয়ে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার সন্ধানে নদীতে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ডুবরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তারা নদী থেকে সোহেল খানের মৃতদেহ উদ্ধার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ