• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১৮৯ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) এবং তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২। তাঁদের বাড়ি উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্ৰামে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে মো. শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। পুকুরের পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুতায়িত হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ