• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১৪৬ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে যেখানে দেশব্যাপী যুগলরা দিনটি উদযাপনে ব্যস্ত, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সম্পূর্ণ ভিন্ন বার্তা নিয়ে হাজির। ‘সিঙ্গেল সোসাইটি অফ জাককানইবি’র ব্যানারে তাঁরা ভালোবাসা দিবসের বিরুদ্ধে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের প্রতিপাদ্য ছিল, “মিঙ্গেল ধরে সিঙ্গেল করি, কাপলমুক্ত ক্যাম্পাস গড়ি” ও “নিজ সঙ্গে স্বর্গবাস, প্রেমসঙ্গে সর্বনাশ”। এসময় “তুমি কে আমি কে, সিঙ্গেল সিঙ্গেল” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।

সিঙ্গেল সোসাইটির সভাপতি রাতুল হাসান তামিম বলেন, “ভালোবাসা দিবস নামে যে প্রহসন চলে আসছে, তা আসলে সিঙ্গেলদের প্রতি অন্যায়। আমরা চাই, ক্যাম্পাসে কোনো প্রেমজনিত বিশৃঙ্খলা থাকবে না। এখানে সবাই সমান, সবাই স্বাধীন!”

সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, “ভালোবাসা একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের চারপাশে যেভাবে দিবসটিকে বানিজ্যিকভাবে উদযাপন করা হয়, তাতে সিঙ্গেলদের প্রতি অন্যায় করা হয়।”

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং পরিবার, বন্ধু, স্বপ্ন ও নিজের প্রতি ভালোবাসাই প্রকৃত ভালোবাসা।

তবে ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীই এই বিক্ষোভকে ব্যঙ্গ করে দেখছেন। কয়েকজন যুগল শিক্ষার্থী বলেন, ভালোবাসা ব্যক্তিগত অনুভূতি, সেটি নিয়ে আন্দোলন করার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ