• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ফেব্রুয়ারিতেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১১৬ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে গড়ে প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এ দলের হাল ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।সূত্রের তথ্য অনুযায়ী, নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সদস্য সচিব কে হবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অথবা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন দলের আত্মপ্রকাশের পূর্বেই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।’

তারা আরও জানান, ‘আহবায়ক কমিটির মাধ্যমে নতুন দলের যাত্রা শুরু হবে। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, সামান্তা শারমিন, আলী আহসান জুনায়েদসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ