• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে আটক কয়েকজন

নিজস্ব প্রতিবেদক / ১০২ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে  কয়েকজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ফেব্রুয়ারি)দুপুরে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে এসেছি। আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে’
এর আগে, লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার পর আন্দোলনকারীরা আবারও সড়কে অবস্থান নেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ