• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

উৎসব শুধু স্বাদের নয়, সংস্কৃতিকে ধরে রাখার 

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, পিঠা কেবল খাবার নয়, এটি
বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে মায়ের হাতে বানানো গরম গরম ভাপা কিংবা
নবান্নের সময় দুধ-গুড়ের পাটিসাপটা পিঠার সেই স্বাদ শুধু জিভেই নয়, মনের গভীরে জায়গা করে নেয়।
পিঠা আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি, যা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এমন উৎসব শুধু স্বাদের
নয়, বরং আমাদের সংস্কৃতিকে ধরে রাখার এক সুন্দর প্রচেষ্টা।

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রবিবার বিকেলে শুরু হওয়া
ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী পিঠা
উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেছেন। বিশেষ অতিথি ছিলেন
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন
এবং ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পিঠার স্বাদ গ্রহণ করেন
এবং আয়োজকদের সঙ্গে গল্পে মেতে ওঠেন। রসগোলা পিঠা, চিতই পিঠা, নকশীপিঠা, দুধচিতই,
পাটিসাপটাসহ নানান ঐতিহ্যবাহী পিঠার সমারোহে উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
এই আয়োজন নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি বাঙালির
সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ