ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলছিটির দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।
অদ্য ৬ অক্টোবর বিকেলে বরিশাল থেকে ঝালকাঠিগামী সড়কের প্রতাপে সাকুরা পরিবহনের একটি বাস তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলটিকে চাকার সাথে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।
এসময় তোফাজ্জল হোসেন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।