ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টায় সরকারি কলেজ ছাএদলের সভাপতি হাদিসুর রহমান সাধারণ সম্পাদক মোঃ আরিফ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফ হোসেন সহ অন্যান্য সদস্যরা ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন।
গতকাল ২৬ আগস্ট বিকালে একটি প্রেসবিজ্ঞপ্তির বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের তত্বাবধায়নে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর স্বাক্ষরকৃত ৩২ সদস্য বিশিষ্ট ঝালকাঠি সরকারি কলেজ ছাএদলের কমিটি প্রকাশ করা হয়