ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদরাসার (ব্যবস্থাপনা) ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার সহকারি সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বাবু সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজ (২৪ আগস্ট) মাদরাসা মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, মাদরাসা সুপার কে এম আব্দুল্লাহ, জেলা যুবদল নেতা মোঃ রুবেল ফকির ,ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আনোয়ার শিকদার সহ দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষক , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
গত ১৮ আগস্ট মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয় । এতে ৯ জন সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৯ ভোটের ৫ ভোট পেয়ে জামায়াত নেতা মোঃ সাইফুল ইসলাম বাবু সভাপতি নির্বাচিত হন।
বিএনপির সমর্থক অপর তিন প্রার্থীর মধ্যে মোঃ রফিকুল ইসলাম অসীম ৪ ভোট, মোঃ নজরুল ইসলাম বিপ্লব ও মোঃ জাহিদুল ইসলাম ০শুন্য ০ শুন্য ভোট পেয়েছেন ।