ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে জেলা মহিলা বিভাগের তত্বাবধায়নে জুলাই-আগষ্ট গন-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আজ মঙ্গলবার (২৯জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে কলেজ রোডস্থ চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর (বরিশাল অঞ্চল) মহিলা বিভাগ সহকারী পরিচালক ফাতেমা হক।
বিশেষ অথিতি ছিলেন, ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ জেলা সেক্রেটারি আসমা রহমান শিমু, জেলা মহিলা বিভাগ সহকারী জেলা সেক্রেটারি তানিয়া রেবেকা, জেলা কর্ম পরিষদ সদস্য হাফিজা হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঝালকাঠি পৌর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আসমা বেগম।
এ সময় বক্তারা বলেন, সস্কার না করে নির্বাচন নয়, বর্তমানে লেভেল প্লেয়িং ফিন্ড নাই, আমরা লেভেল প্লেয়েং ছাড়া নির্বাচন নয়। চাঁদাবাজির দৌরত্ব বন্ধ করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ রয়েছে।
এছাড়া আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই-আগষ্ট অভ্যুত্থানকে শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে সাধ্যমতো তাদের পরিবারের পাশে আছে ভবিষৎতেও থাকবেন।
অনুষ্ঠান শেষে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে শহিদদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকল শিক্ষক- শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।