প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৮:১৪ এ.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা

দৈনিক শিক্ষাপ্রতিদিন, কামরুজ্জামান সুইট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে আল তৌফিক লিখন আহ্বায়ক ও রাইয়ান বিন কামালকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝালকাঠি জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে খালেদ সাইফুল্লাহকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইয়াসিন ফেরদৌস ইফতি কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শাহরিয়ার দিপু মুখ্য সংগঠক ও সাকিবুল ইসলাম রায়হানকে মুখপাত্র করা হয়েছে ।
এছাড়া ৪৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৪৩ জনকে যুগ্ম সদস্য সচিব, ৫৩ জনকে সংগঠক ও ৪৩ সহ মুখপাত্র ও ৩৯৫ জনকে সদস্য করা হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫। এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।